Blog Single
রুট ক্যানেল এবং দাঁত বাঁচানোর আধুনিক পদ্ধতি
রুট ক্যানেল ও ডেন্টাল ক্রাউন: আপনার প্রাকৃতিক দাঁত বাঁচানোর সেরা সমাধান
দাঁতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে আমরা অনেকেই ভেবে বসি, “দাঁতটা ফেলেই দিই, আপদ চুকে যাক!” কিন্তু মনে রাখবেন, স্রষ্টা প্রদত্ত একটি প্রাকৃতিক দাঁতের বিকল্প কোনো কৃত্রিম দাঁত হতে পারে না। আধুনিক দন্তচিকিৎসায় রুট ক্যানেল ট্রিটমেন্ট (RCT) এবং পরবর্তীতে একটি মজবুত ডেন্টাল ক্রাউন বা ক্যাপ ব্যবহারের মাধ্যমে আপনার আসল দাঁতটি আজীবনের জন্য টিকিয়ে রাখা সম্ভব।
কখন রুট ক্যানেল প্রয়োজন হয়?
দাঁতের ভেতরের নরম অংশ বা পাল্প যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন তীব্র ব্যথা শুরু হয়। নিচের লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার রুট ক্যানেল প্রয়োজন:
- মিষ্টি বা অতিরিক্ত ঠান্ডা খাবারে দাঁত চিলিক দিয়ে ওঠা।
- রাতে ব্যথার চোটে ঘুম ভেঙে যাওয়া।
- দাঁতের গোড়া ফুলে যাওয়া বা পুঁজ হওয়া।
রুট ক্যানেল কি ব্যথাদায়ক?
এটি একটি সাধারণ ভুল ধারণা। আধুনিক অ্যানেস্থেসিয়া এবং উন্নত প্রযুক্তির কারণে রুট ক্যানেল এখন প্রায় ১০০% ব্যথামুক্ত। অভিজ্ঞ চিকিৎসকের হাতে এই চিকিৎসা সাধারণ ফিলিংয়ের মতোই সহজ।
ডেন্টাল ক্রাউন বা ক্যাপ কেন জরুরি?
রুট ক্যানেল করার পর দাঁতটি রক্ত সঞ্চালন হারায় এবং কিছুটা ভঙ্গুর হয়ে যায়। দাঁতকে মজবুত করতে এবং আগের মতো চিবানোর ক্ষমতা ফিরে পেতে এর ওপর একটি স্থায়ী ক্যাপ বা ক্রাউন বসানো অত্যাবশ্যক।
কেন কনফিডেন্ট ডেন্টাল কেয়ার বেছে নেবেন?
- প্রফেসর লেভেলের বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান।
- নিজস্ব ডিজিটাল ডেন্টাল এক্স-রে সুবিধা।
- সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও জীবাণুমুক্ত পরিবেশ।
- পর্দানশীল মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা ডাক্তার ও স্টাফ।
📍 আমাদের ঠিকানা: কনফিডেন্ট ডেন্টাল কেয়ার
- গাজীপুর: কেবির মার্কেট (২য় তলা), রাজবাড়ী রোড। 📞 01746-391617
- উত্তরা: হাউজ নং- ২২ (২য় তলা), রোড নং- ৮, সেক্টর- ৬। 📞 01725-540040